ডিএসইতে চাঙাভাব
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার শুরুতে সূচক ও লেনদেনে চাঙাভাব লক্ষ করা যাচ্ছে। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে ৪৭৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২১৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯১টিরই দাম বেড়েছে, কমেছে ২১টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, বিকন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউসিবিএল, তিতাস গ্যাস, বিএসসিসিএল প্রভৃতি।