ডিএসইতে চাঙাভাব, ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চাঙাভাবের মধ্য দিয়ে আজ মঙ্গলবার লেনদেন শেষ হয়েছে। বেড়েছে সাধারণ সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম। তবে আজ ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে ডিএসইতে আজ লেনদেন শুরু হয়। দিনশেষে সাধারণ মূল্যসূচক ৪৯৪.৭৩ পয়েন্ট বা সাত দশমিক ৮২ শতাংশ বেড়ে ৬৮২১.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪৮টির এবং কমেছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর ডিএসইতে ৩৩৬ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া গত বছরের ১৫ এপ্রিল ৭৭২ কোটি, ১৭ জানুয়ারি ৮৪৮ কোটি ও ৬ জানুয়ারি ডিএসইতে ৯৬৯ কোটি টাকার লেনদেন হয়।এ ছাড়া গত বছরের ৫ ডিসেম্বর ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ তিন হাজার ২৪৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। এই হিসেবে আজ তিন হাজার ৪৩ কোটি টাকা কম লেনদেন হয়।বাজার বিশ্লেষকেরা বলছেন, গতকাল সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানির সার্কিট ব্রেকার অর্ধেকে নামিয়ে আনে। এর ফলে কোম্পানিগুলোর দাম বৃদ্ধি বা কমার সীমা আগের থেকে কমে আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।তবে বিনিয়োগকারীরা জানান, আজ বাজার চাঙা হলেও সার্কিট ব্রেকারের সীমা কমে আসায় তাঁরা আশানুরূপ শেয়ার কেনাবেচা করতে পারেননি। তাঁরা জানান, আজ লেনদেনের শুরুর কিছুক্ষণের মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠান সার্কিট ব্রেকারে পৌঁছে যায়।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বৃটিশ-আমেরিকান টোব্যাকো, ওরিয়ন ইনফিউশন, তিতাস গ্যাস, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, ব্যাংক এশিয়া, এনবিএল, লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, ইস্টার্ন ব্যাংক ও ইসলামী ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে দেশবন্ধু পলিমারের শেয়ারের দাম। এ ছাড়া প্রথম জনতা মিউচুয়াল ফান্ড, এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল, এক্সিম ব্যাংক, মালেক স্পিনিং, শাহজালাল ব্যাংক, সিনোবাংলা, ইউসিবিএল ও জিকিউ বলপেন দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।ডিএসইতে আজ সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের শেয়ারের দাম। এ ছাড়া অলটেক্স, ইসলামি ইনস্যুরেন্স, সমতা লেদার, ফার্মা এইড, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু জুটেক্স, ডেল্টালাইফ ইনস্যুরেন্স, রহিম টেক্সটাইল ও আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।