ডিএসইতে চালু হচ্ছে নতুন সূচক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী সোমবার থেকে নতুন সূচক চালু হচ্ছে। আজ বৃহস্পতিবার ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেলে অনুষ্ঠিত ডিএসইর ৭৩১তম পর্ষদ সভায় নতুন সূচক চালুর বিষয়টি অনুমোদন দেওয়া হয়। নতুন সূচক দুটির নাম দেওয়া হয়েছে ‘ডিএসই ৩০ ইনডেক্স (DS30)’ ও ‘ডিএসই ইনডেক্স (DSEX)’।সূচক দুটি এসঅ্যান্ডপির মেথডলজি অনুযায়ী তৈরি করা হয়েছে। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় সূচক দুটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।