ডিএসইতে তালিকাভুক্তির অনুমতি পেল অ্যামারেল্ড অয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যামারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। ডিএসইর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা সংগ্রহ করে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রাথমিক গণপ্রস্তাবে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে প্রতিটি শেয়ার বিক্রি করা হয়।

এদিকে তালিকাভুক্তির অনুমোদনের ফলে শিগগিরই ডিএসইতে কোম্পানিটির লেনদেন শুরু হবে।