ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিন শেষে ডিএসইর লেনদেন সাড়ে সাত শ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনও আগের দিনের চেয়ে বেশ বেড়েছে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রকিবুর রহমান ডিএসইর নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর বিনিয়োগকারীদের মাঝে এক প্রকার প্রত্যাশার সৃষ্টি হয়েছে। ফলে অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগে সক্রিয় হচ্ছেন। এ বিষয়টিরই ইতিবাচক প্রভাব বাজারে দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৫ পয়েন্ট বেড়ে ৪,৯৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৪ জানুয়ারি ডিএসইতে ৮০৭ কোটি টাকার লেনদেন হয়।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল: বেক্সিমকো, তিতাস গ্যাস, গ্রামীণ ফোন, যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, এমজেএল বিডি, এনবিএল, ইউসিবিএল, কেয়া কসমেটিকস ও সামিট পাওয়ার।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৪.৯০ পয়েন্ট বেড়ে ১৪৩০০.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি।