ডিএসইতে দরপতন, লেনদেনে খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস আজ সোমবার দপতনের মধ্যে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইতে হাত বদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনও অনেক কমেছে আজ।বিনিয়োগকারীরা অভিযোগ করে বলেন, গতকাল পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের নিয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রথম আলো ডটকমকে বলেন, ‘গতকাল অর্থমন্ত্রী বাজার নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন, যার নেতিবাচক প্রভাব আজ পড়েছে। অর্থমন্ত্রীর মতো একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য কোনো ভাবেই কাম্য নয়।’ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট কমে ৪১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নগতির মধ্যে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টিরই দাম কমেছে। বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, এনবিএল, জেনারেশন নেক্সট ফ্যাশন, বেক্সিমকো ফার্মা, এনভয় টেক্সটাইল ও গ্রামীণ ফোন।