ডিএসইতে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। দিন শেষে লেনদেন হওয়া প্রায় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৭৬ পয়েন্ট কমে ৪,৮২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে কমে যায় ২৫ পয়েন্ট। আধা ঘণ্টায় কমে ৮০ পয়েন্ট। দুপুর ১২টায় কমে ৯৫ পয়েন্ট। বেলা একটায় কমে ১৪৫ পয়েন্ট। সূচক কমার হার একটু কমে বেলা দুইটায় কমে ১৩৩ পয়েন্ট। এভাবে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয় দিনের লেনদেন।আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৪০টির দাম, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত আছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, যমুনা অয়েল, আফতাব অটোমোবাইলস, উত্তরা ব্যাংক, এমআই সিমেন্ট এবং স্কয়ার ফার্মা।