ডিএসইতে দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে নিম্নগতির মাধ্যমে শেষ হল লেনদেন। সারাদিন সূচকের ওঠানামার মধ্য দিয়ে নিম্নমুখী প্রবণতায় চলেছে লেনদেন। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২২ পয়েন্ট কমে ৪,৩৬০ পয়েন্টে দাঁড়ায়।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৩ পয়েন্ট কমে গেলেও আধা ঘণ্টায় বেড়ে যায় ১৮ পয়েন্ট। পৌনে এক ঘণ্টায় কমে যায় ২০ পয়েন্ট। আবার, পৌনে ১২টায় বেড়ে যায় ২০ পয়েন্ট। দুই ঘণ্টা শেষে সূচক কমার হার ছিল পাঁচ পয়েন্ট। এভাবে সূচকের নিম্নমুখী প্রবণতায় ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ৮৯টির দাম, কমে ১৪৮টির আর অপরিবর্তিত ছিল ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৩৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ৮৪ কোটি টাকা কম। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা এবং কেয়া কসমেটিকস।