ডিএসইতে দিন শেষে সূচক কমলো ৫৬ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও নিম্নমুখী প্রবণতায় দিন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৫৬ পয়েন্ট কমে ৫,১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম নয় মিনিটে সূচক বেড়ে যায় ২৬ পয়েন্ট। ২৫ মিনিটের দিকে সূচক কমে ১৪ পয়েন্ট। আধা ঘণ্টা শেষে সূচক আবার বেড়ে যায় ২০ পয়েন্ট। দুপুর একটার দিকে সূচক বাড়ার হার দাঁড়ায় ১৯ পয়েন্ট। তবে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়েই শেষ হয় দিনের লেনদেন। ডিএসইতে আজ মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৭৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স.সার্ভিসেস, এমজেএল বাংলাদেশ, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ন্যাশনাল ব্যাংক লি., গোল্ডেনসন এবং কেয়া কসমেটিকস লি.।