ডিএসইতে দুই ঘণ্টায় ১০১ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৯৮.৮৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ২০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমে যায়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৫টির দাম বেড়েছে, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, রূপালী লাইফ ইনস্যুরেন্স, বিএসসি, সালভো কেমিক্যাল, ওরিয়ন ফার্মা প্রভৃতি।