ডিএসইতে দুই ঘণ্টায় ১২২ কোটি টাকার লেনদেন

সূচকের কিছুটা বাড়তি প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৯৫৯ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১২২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, তাল্লু স্পিনিং, বিএসসিসিএল, ইউনিক হোটেল, আরগন ডেনিমস, জেএমআই সিরিঞ্জ, গোল্ডেন হার্ভেস্ট, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, সিএমসি কামাল প্রভৃতি।