ডিএসইতে দুই ঘণ্টায় ১৩৭ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৭ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ৩৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক।

এই সময়ে ডিএসইতে ২৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৫টির দাম বেড়েছে, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোন, হা ওয়েল টেক্সটাইল, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো প্রভৃতি।