ডিএসইতে দুই ঘণ্টায় ১৫৮ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। গতকাল মঙ্গলবারও ইতিবাচক ধারায় ছিল সূচক।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪১৮ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

গতকাল ডিএসইএক্স সূচক বেড়েছিল ২৫ পয়েন্ট।

এই সময়ে ডিএসইতে ২৭৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে। কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বিএসসি, গ্রামীণফোন, সামিট পাওয়ার, এসিআই, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার প্রভৃতি।