ডিএসইতে দুই ঘণ্টায় ২৪৮ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম দিন আজ রোববার শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ২৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১১৪ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, অ্যাকটিভ ফাইন, সিভিও পেট্রোকেমিক্যাল, ইস্টার্ন হাউজিং, হেইডেলবার্গ সিমেন্ট, আরএন স্পিনিং, গ্রামীণফোন, আফতাব অটো, রংপুর ডেইরি ফুড, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।