ডিএসইতে দুই ঘণ্টায় ৪৯৭ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২২৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫১টির দাম বেড়েছে; কমেছে ১৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৪৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, যমুনা অয়েল, আফতাব অটো, কনফিডেন্স সিমেন্ট, পদ্মা অয়েল, তিতাস গ্যাস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি প্রভৃতি।