ডিএসইতে দুই ঘণ্টায় ৯৭ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনেও ধীরগতি লক্ষ করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার ওঠানামার পর নিম্নমুখী হয় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২১টির দাম কমেছে, বেড়েছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, হা ওয়েল টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মতিন স্পিনিং, হেইডেলবার্গ সিমেন্ট, এএফসি অ্যাগ্রো, অ্যামারেল্ড অয়েল, আলহাজ টেক্সটাইল, ন্যাশনাল টিউবস প্রভৃতি।