ডিএসইতে দুই ঘণ্টায় ১০৩ কোটি টাকার লেনদেন
সূচক ও লেনদেনে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনেও ধীর গতি লক্ষ করা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৩২২ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৬টির দাম বেড়েছে। কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, দ্য পেনিনসুলা চিটাগং, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, বিএসসিসিএল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটো, বঙ্গজ প্রভৃতি।