ডিএসইতে দুই ঘণ্টায় ১৪৯ কোটি টাকার লেনদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার শুরুতে সূচক নিম্নমুখী থাকলেও এখন ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৮১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ১৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচক বাড়তে শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৬১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দুই ঘণ্টায় ডিএসইতে ১৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএন স্পিনিং, গ্রামীণফোন, পদ্মা অয়েল, হেইডেলবার্গ সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরগন ডেনিমস, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, যমুনা অয়েল, এনভয় টেক্সটাইল প্রভৃতি।