ডিএসইতে দুই ঘণ্টায় ১৫৪ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসই
ডিএসই

সূচকের ওঠানামা প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫২৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ১০ মিনিটে সূচক ১৫ পয়েন্ট বাড়লেও এক ঘণ্টা শেষে কমে ১৫ পয়েন্ট। এরপর আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মতিন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ইনফিউশন, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ড টেক্সটাইল প্রভৃতি।