ডিএসইতে দুই ঘণ্টায় ১৮৪ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৯৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে। কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, বিএসসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল, দ্য পেনিনসুলা চিটাগং, বিডি বিল্ডিং, পদ্মা অয়েল প্রভৃতি।