ডিএসইতে দুই ঘণ্টায় ১৮৮ কোটি টাকার লেনদেন

১৮ দলের অবরোধ চলাকালে আজ বুধবার কিছুটা মিশ্র প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। তবে শুরু থেকে একাধিকবার ওঠানামা করে সূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,২৯৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর ওঠানামা করে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৫৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিরগুলোর মধ্যে ১১১টির দাম বেড়েছে; কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৮ কোটি টাকা।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, প্যারামাউন্ট টেক্সটাইল, গ্রামীণফোন, ফু-ওয়াং সিরামিকস, আরগন ডেনিমস, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, জেএমআই সিরিঞ্জ, বঙ্গজ প্রভৃতি।