ডিএসইতে দুই ঘণ্টায় ১৯০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা একটায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এক ঘণ্টা শেষে সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমে যায়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৮টির দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৯০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, এবি ব্যাংক, স্কয়ার ফার্মা, সাউথইস্ট ব্যাংক প্রভৃতি।