ডিএসইতে দুই ঘণ্টায় ২০০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৯৭ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৮টির দাম বেড়েছে, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ২০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, গোল্ডেন সন, অ্যাকটিভ ফাইন, লংকাবাংলা ফিন্যান্স, মতিন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, হেইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।