ডিএসইতে দুই ঘণ্টায় ২০০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমলেও ২০ মিনিটে বাড়ে ৫ পয়েন্ট। এভাবে ওঠানামা করছে সূচক।

এই সময়ে ডিএসইতে ২৭০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ২০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স, মতিন স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, গ্রামীণফোন, ডেল্টা স্পিনিং, বিএসসিসিএল, অ্যামারেল্ড অয়েল, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।