ডিএসইতে দুই ঘণ্টায় ২২৮ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৬৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টা ২০ মিনিটে সূচক ২০ পয়েন্ট কমে যায়। তবে বেলা ১১টা ৫০ মিনিটে সূচক বাড়ে সাত পয়েন্ট। এরপর আবার নিম্নমুখী হয় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৭৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬০টির দাম কমেছে, বেড়েছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ২২৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এএফসি অ্যাগ্রো, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা লাইফ ইনস্যুরেন্স, যমুনা অয়েল, পদ্মা অয়েল, অ্যাকটিভ ফাইন প্রভৃতি।