ডিএসইতে দুই ঘণ্টায় ২৪৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৭৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে যায়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ সময় পর্যন্ত ডিএসইতে ২৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম, সাউথইস্ট ব্যাংক, ডেসকো, পদ্মা অয়েল ফ্যাশন প্রভৃতি।