ডিএসইতে দুই ঘণ্টায় ২৬৯ কোটি টাকার লেনদেন
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৮৭ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিট শেষে সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৮টির দাম কমেছে, বেড়েছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসসিসিএল, গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, গোল্ডেন সন, পদ্মা অয়েল প্রভৃতি।