ডিএসইতে দুই ঘণ্টায় ৩২২ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। এর আগে একাধিকবার ওঠানামা করে সূচক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৩০৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার ওঠানামা করে সূচক। দুই ঘণ্টা শেষে নিম্নমুখী ছিল সূচক।

এই সময়ে ডিএসইতে ২৭৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৯টির দাম কমেছে, বেড়েছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এ সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২২ কোটি টাকা।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, গোল্ডেন সন, জেনারেশন নেক্সট ফ্যাশন, ডেল্টা স্পিনার্স, ইউনাইটেড এয়ার, ফারইস্ট ফাইন্যান্স, বিচ হ্যাচারিজ, রহিমা ফুড, পপুলার লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।