ডিএসইতে দুই ঘণ্টায় ৩৮৬ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা। একই সঙ্গে লেনদেনেও গতি লক্ষ করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮২২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

এই সময়ে ডিএসইতে ২৭৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে। কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ৩৮৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, আমরা টেকনোলজিস, পদ্মা অয়েল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, লংকাবাংলা ফিন্যান্স, ইউসিবিএল, মার্কেন্টাইল ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বিডি কম, ইউনাইটেড এয়ার প্রভৃতি।