ডিএসইতে দুই ঘণ্টায় ৭৮ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। তবে লেনদেনে ধীরগতি লক্ষ করা যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৮২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ২৮ পয়েন্ট বেড়ে যায়। এর পর সূচক বাড়ার হার কমলেও এখনো ইতিবাচক প্রবণতায় রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৪টির দাম বেড়েছে। কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসি, অ্যাপোলো ইস্পাত, এনভয় টেক্সটাইল, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি।