ডিএসই-সিএসইতে সূচক বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে উভয় স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) গতকালের অবস্থানে রয়েছে।

ডিএসইতে সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট

লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১৫ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দাম বেড়েছে, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ২৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ২৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, বিএসআরএম স্টিল, মেঘনা পেট্রোলিয়াম, ফ্যামিলিটেক্স, সাউথইস্ট ব্যাংক প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬২৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টির দাম বেড়েছে, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

গতকালের মতো আজও সিএসইতে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।