ডিএসইতে দেড় ঘণ্টায় ১৯৬ কোটি টাকার লেনদেন
ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ মঙ্গলবার শুরু থেকে সূচকের লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ১৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১০৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৬টিরই দাম বেড়েছে। কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল, আরএন স্পিনিং, বিএসসিসিএল, স্কয়ার টেক্সটাইল, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, সিএমসি কামাল, কাশেম ড্রাইসেল, বিএসসি প্রভৃতি।