ডিএসইতে দেড় ঘণ্টায় ১০৬ কোটি টাকার লেনদেন
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৯৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও এখনো ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৭টির দাম বেড়েছে। কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, দ্য পেনিনসুলা চিটাগং, বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।