ডিএসইতে দেড় ঘণ্টায় ১১৫ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৩৫৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৫টির দাম বেড়েছে। কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, গ্রামীণফোন, দ্য পেনিনসুলা চিটাগং, এমজেএল বিডি, ফার কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, এনভয় টেক্সটাইল প্রভৃতি।