ডিএসইতে দেড় ঘণ্টায় ১৯৮ কোটি টাকার লেনদেন
সূচকের মিশ্র প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৪০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে যায়। তবে পরের আধা ঘণ্টায় সূচক কমে যায় ২০ পয়েন্ট। এভাবে একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় রয়েছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৯৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেঙ্গল উইন্ডসর, পদ্মা অয়েল, বিইডিএল, সাউথইস্ট ব্যাংক, জিবিবি পাওয়ার, ইউসিবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, এনভয় টেক্সটাইল, তাল্লু স্পিনিং, সামিট পাওয়ার প্রভৃতি।