ডিএসইতে দেড় ঘণ্টায় ২৪৮ কোটি টাকার লেনদেন
দিনের শুরু থেকে সূচকের বাড়তি প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ বুধবার দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও বেশ গতি লক্ষ করা যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৪৫ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৭টির দাম বেড়েছে; কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৮ কোটি টাকা।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেল্টা স্পিনিং, আমরা টেকনোলজিস, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ম্যাকসন স্পিনিং, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফিন্যান্স, সায়হাম কটন, গোল্ডেন সন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি।