ডিএসইতে দেড় ঘণ্টায় ৫৬ কোটি টাকার লেনদেন
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনেও ধীরগতি লক্ষ করা যাচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৩৫২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫০টির দাম বেড়েছে। কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, স্কয়ার টেক্সটাইল, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত প্রভৃতি।