ডিএসইতে নয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের পতন চলছে দেশের শেয়ারবাজারে। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমছে লেনদেন। গত সাত দিনের ধারাবাহিকতায় আজ বুধবারও সূচকের পতন হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজকের লেনদেন প্রায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।


ডিএসইতে ১৫৭ কোটি টাকার লেনদেন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬১ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ২১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ডিএসইর আজকের লেনদেন প্রায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২০ অক্টোবর ডিএসইতে ১১০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৩৭১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টার দিকে সূচক ২৮ পয়েন্ট বেড়ে যায়। এর পর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


সিএসইতে ১২ কোটি টাকার লেনদেন

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৬৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৬টির দাম বেড়েছে। কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।


ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন। আজ এই প্রতিষ্ঠানের নয় কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বিএসসি, হেইডেলবার্গ সিমেন্ট, এনভয় টেক্সটাইল প্রভৃতি।