ডিএসইতে বড় দরপতন
ভয়াবহ দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে আজ রোববার সপ্তাহের প্রথম দিন শেয়ারবাজারের লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমে গেছে। লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৫৩টির, বেড়েছে মাত্র নয়টির এবং অপরিবর্তিত রয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে লেনদেনও হয়েছে অনেক কম—মাত্র ২৬৭ কোটি টাকার। ডিএসইতে দরপতনের প্রতিবাদে বেলা আড়াইটার দিকে ডিএসইর সামনের রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।ডিএসইতে আজ সাধারণ সূচক কমেছে ১৯৮ পয়েন্ট। ডিএসইএক্স সূচক কমেছে ২০৭ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক কমেছে ৬৭ পয়েন্ট। ডিএসইতে আজ মন্দার দিনে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—প্রিমিয়ার সিমেন্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ, অ্যারগন ডেনিমস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আর এন স্পিনিং লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, এনভয়টেক্স ও খুলনা পাওয়ার লিমিটেড।