ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার বেশির ভাগ প্রতিষ্ঠানেরই দরপতন হয়েছে। এতে ডিএসইতে তালিকাভুক্ত খাতগুলোতে স্বাভাবিকভাবেই ব্যাপক প্রভাব পড়েছে।ডিএসইতে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামের খাতওয়ারি বিশ্লেষণ করলে দেখা যায়, গতকাল বুধবার ব্যাংকিং খাতের ৩০টির মধ্যে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। এ ছাড়া অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে সব কটির, সিরামিক খাতের পাঁচটির মধ্যে পাঁচটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১৫টির, আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ২০টির, খাদ্য খাতের ১৩টির মধ্যে আটটির, জ্বালানি খাতের ১১টির মধ্যে আটটির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৪০টির, আইটি খাতের পাঁচটির মধ্যে চারটির, বিবিধ খাতের নয়টির মধ্যে আটটির, মিউচুয়াল ফান্ড খাতের ৩১টির মধ্যে ২২টির, ওষুধ খাতের ১৯টির মধ্যে ১৪টির, চামড়া খাতের চারটির মধ্যে তিনটির এবং টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান জিপির এবং বস্ত্র খাতের ২২টির মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে গতকাল দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকার শীর্ষে ছিল বস্ত্র খাতের প্রতিষ্ঠান ম্যাকসনস স্পিনিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম গতকাল ছয় দশমিক ৪৯ শতাংশ বা পাঁচ টাকা ৩০ পয়সা কমে; প্রতিটি শেয়ার ৭৪.৯০ টাকা থেকে ৮০.৭০ টাকার মধ্যে লেনদেন হয়।দাম কমে যাওয়া শীর্ষ ১০-এর তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিবিধ খাতের প্রতিষ্ঠান বিএসসির শেয়ারের দাম আজ পাঁচ দশমিক ৫৭ শতাংশ বা ১৬৮ টাকা ৫০ পয়সা কমে যায়। প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার গতকাল ৩১৬০ থেকে ৩১৬৪ টাকার মধ্যে লেনদেন হয়।তৃতীয় স্থানে থাকা আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রতিষ্ঠান ডিবিএইচের শেয়ারের দাম চার দশমিক ৮৩ শতাংশ বা ১৩৪ টাকা ৫০ পয়সা কমে যায়।চতুর্থ স্থানে থাকা প্রকৌশল খাতের প্রতিষ্ঠান মুন্নু জুটেক্সের শেয়ারের দাম ছয় দশমিক ৪২ শতাংশ বা ২৮৫ টাকা ২৫ পয়সা কমে, প্রতিটি শেয়ার ৪১৬০ থেকে ৪২৮০ টাকার মধ্যে লেনদেন হয়।পঞ্চম স্থানে থাকা ইনস্যুরেন্স খাতের প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ারের দাম পাঁচ শতাংশ বা ৪৬ টাকা ৭৫ পয়সা কমে, প্রতিটি শেয়ার ৮৮০ থেকে ৯৩৫ টাকার মধ্যে লেনদেন হয়।এ ছাড়া ষষ্ঠ স্থানে থাকা বস্ত্র খাতের তাল্লু স্পিনিংয়ের শেয়ারের দাম পাঁচ দশমিক ২৮ শতাংশ, সপ্তম স্থানে থাকা প্রকৌশল খাতের আজিজ পাইপের শেয়ারের দাম তিন দশমিক ১০ শতাংশ, অষ্টম স্থানে থাকা আর্থিক প্রতিষ্ঠান ফিডেলিটি অ্যাসেটস অ্যান্ড সিকিউরিটিজের শেয়ারের দাম তিন দশমিক ৯০ শতাংশ, নবম স্থানে থাকা পাট খাতের জুট স্পিনার্সের শেয়ারের দাম চার দশমিক ১৬ শতাংশ এবং দশম স্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম চার দশমিক ৮০ শতাংশ কমে যায়।