ডিএসইতে লেনদেন কমেছে ২৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহ শেষে লেনদেন আগের সপ্তাহের চেয়ে ২৩ শতাংশ কমে গেছে। গত সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৭৭ কোটি টাকা, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৩১৮ কোটি টাকা। মোট লেনদেন কমে যাওয়ায় কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও। সপ্তাহ শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৪৪৪ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪৬৪ কোটি টাকা। লেনদেন কমলেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬১টিরই দাম বেড়েছে, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত ছিল ৩২টির দাম।