ডিএসইতে লেনদেন নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার সামান্য জোরালো অবস্থা প্রদর্শনের পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে। দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের পাশাপাশি লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে গত নয় মাসের মধ্যে গতকাল লেনদেন সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। দৈনিক লেনদেন গত নয় মাসের মধ্যে সবচেয়ে কমে দাঁড়িয়েছে ১৫৭ কোটি ৪৭ লাখ টাকা। এর আগে সর্বনিম্ন লেনদেন হয়েছিল গত বছরের ২০ অক্টোবর। ডিএসইতে সেদিন ১১০ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে গতকাল প্রধান মূল্যসূচক আগের দিনের তুলনায় ৫ দশিমক ৫ পয়েন্ট অথবা দশমিক ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৭১ পয়েন্ট।
এদিন ডিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১২৩টির দাম বেড়েছে, ১১৬টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের।