ডিএসইতে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়ল
দেশের পুঁজিবাজারে আজ বুধবারও গতকালের ন্যায় ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকালের চেয়ে লেনদেন বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮২ পয়েন্ট বেড়ে ৫৪৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। আর বেলা সোয়া একটার দিকে সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়েছিল।ডিএসইতে আজ ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৩টির দাম বেড়েছে। কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৮০৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯৭ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, এনবিএল, বেক্সিমকো, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ফু-ওয়াং সিরামিকস, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস ও আরএন স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৬৬ পয়েন্ট বেড়ে ১৫৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে। কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৭৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি।