ডিএসইতে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। যদিও গতকাল রোববার বাজেটের পর প্রথম কর্মদিবসে দরপতনে লেনদেন শেষ হয় ডিএইতে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪০৬ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

গতকাল ডিএসইএক্স সূচক কমেছিল ৫০ পয়েন্ট।

এই সময়ে ডিএসইতে ২৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৫টির দাম বেড়েছে। কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই সময় পর্যন্ত ডিএসইতে ২৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, এমজেএল বিডি, জিপিএইচ ইস্পাত, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটো, জেনারেশন নেক্সট ফ্যাশন প্রভৃতি।