ডিএসইতে লেনদেনে ধীর গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা দেড়টায় লেনদেনের তিন ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেনে ধীর গতি লক্ষ করা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা দেড়টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯৮ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে সূচক।

এই সময়ে ডিএসইতে ২৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৫টির দাম বেড়েছে, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, ওরিয়ন ফার্মা, গ্রামীণফোন, হা ওয়েল টেক্সটাইল, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো প্রভৃতি।