ডিএসইতে লেনদেনে ধীরগতি
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনেও ধীরগতি লক্ষ করা গেছে। তবে শুরুতে ইতিবাচক প্রবণতায় ছিল সূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫২ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক ২৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৬৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টির দাম কমেছে, বেড়েছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হা ওয়েল টেক্সটাইল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, লাফার্জ সুরমা সিমেন্ট, ইস্টার্ন হাউজি, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, অ্যাকটিভ ফাইন, হেইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণফোন, মতিন স্পিনিং প্রভৃতি।