ডিএসইতে লেনদেনে মিশ্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আজ সোমবার লেনদেনের শুরুতে সাধারণ সূচক বেশ কিছুটা বাড়লেও পরে কমতে থাকে। তবে বেলা সাড়ে ১১টার পর আবার ডিএসই ঘুরে দাঁড়াতে শুরু করে। তবে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ লেনদেন শুরুর নয় মিনিটের মধ্যে সাধারণ সূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকেই সূচক কমতে থাকে। তবে বেলা ১১টা ২৫ মিনিটে সাধারণ সূচক ৬৮ পয়েন্ট কমে যায়। আবার ডিএসই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বেলা ১২টা ২৫ মিনিটে সাধারণ সূচক ৬৫ পয়েন্ট কমে ৭৩৬৯ পয়েন্টে দাঁড়ায়।এ সময়ে মোট ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ২৯৫কোটি টাকার। গতকাল রোববার দেশের শেয়ারবাজারে আবারও ধসের আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। তবে বাজার নিয়ন্ত্রক সংস্থা ও আর্থিক খাতের কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তত্পরতায় সেই শঙ্কা কিছুটা সামাল দেওয়া গেছে। কিন্তু মূল্যসূচকের পতন ঠেকানো যায়নি।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের প্রথম থেকেই সূচক কমতে শুরু করে। বেলা দেড়টার মধ্যে সূচক ৩১২ পয়েন্ট পড়ে যায়। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আরেকটি ধসের আতঙ্ক ভর করে। এরপর সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও দিন শেষে সাধারণ মূল্যসূচক ১৪১ পয়েন্ট কমে ৭৪৩৪ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়ায়।