ডিএসইতে সিইও-সিএফওর যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ মোশাররফ হোসেন এবং প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে শুভ্র কান্তি চৌধুরী যোগদান করেছেন। আজ রোববার তাঁরা উভয়ে যোগদান করেন বলে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদ মোহাম্মদ মোশাররফ হোসেনকে সিইও হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়। পরে ২৭ ডিসেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অনুমোদন দেয়। এ ছাড়া সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় শুভ্র কান্তিকে সিএফও হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।