ডিএসইতে সূচক আবার ৫ হাজারের নিচে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে সূচক ৩ পয়েন্ট কমে ৪৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর যতটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে ঠিক কমেছে ততটি প্রতিষ্ঠানের শেয়ার দাম। ডিএসই ওয়েবসাইট সূত্রে পাওয়া তথ্যে, দিনশেষে ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১৮টির, কমেছে ১১৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ২১০ কোটি টাকার।এ সময় পর্যন্ত লেনদেন হওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—মার্কেন্টাইল ব্যাংক, যমুনা অয়েল, আল আরব ব্যাংক, গ্রামীণব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড এয়ার, এনবিএল, ফুওয়াং সিরামিক, বেক্সিমকো ও এসআইবিএল।