ডিএসইতে সূচক আবারও নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কয়েকদিন ধরে সূচক চাঙা থাকার পর আজ নিম্নমুখী হল।বাজার সংশ্লিষ্টরা বলেছেন, অব্যাহতভাবে কয়েকদিন ধরে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে অনেক বিনিয়োগকারী আজ লভ্যাংশ তুলে নেওয়ায় এই নিম্নমুখীভাব দেখা গেছে। এটাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন তাঁরা। তাঁরা বলেছেন, বাজার ওঠানামা করবে এটাই স্বাভাবিক। এর মধ্যেই বিনিয়োগের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৪৬ পয়েন্ট কমে ৫,৪১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ১৩ মিনিটে সূচক বেড়ে যায় ৫১ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার একটু কমে গিয়ে আধা ঘণ্টায় বাড়ে ২৪ পয়েন্ট। বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক বৃদ্ধির হার দাঁড়ায় সর্বোচ্চ ৫৮ পয়েন্ট। দুপুর একটায় সূচক বাড়ার হার দাঁড়ায় ২৯ পয়েন্ট। আজ লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৮৩টির দাম, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১,১২০ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, যমুনা অয়েল, বেক্সিমকো, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, আফতাব অটোমোবাইলস এবং ইউনাইটেড এয়ারওয়েজ।